মালদা

পুরাতন মালদার মহেশবাথানী অঞ্চলে কংগ্রেসের পঞ্চায়েত নির্বাচনের প্রচার অভিযান

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিন এগিয়ে আসার সাথে সাথে প্রচার অভিযানে ঝাপিয়ে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার পুরাতন মালদার মহেশবাথানী অঞ্চলের কংগ্রেস কর্মীরা প্রচার অভিযানে নামে। এদিনের অভিযানে সামিল ছিলেন কংগ্রেস উত্তর মালদার সাংসদ মৌসম নূর, উত্তর মালদা জেলা পরিষদ কংগ্রেস প্রার্থী মাসিদুল রহমান সহ অন্যান্যরা। জানা যায়, তারা জনসংযোগ ও ভোট প্রচার করার পাশাপাশি দলের জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত-এর সমস্ত কংগ্রেস প্রার্থীদের জয়ী করার জন্য মানুষের কাছে আহ্বান জানান। 

এবিষয়ে উত্তর মালদা কংগ্রেস সাংসদ মৌসম নূর জানান, এদিন তারা ভোটের প্রচারে নেমেছেন। তিনি আশা করছেন জনসাধারণের একক ভোটে জয়ী হবেন তারা।